,

গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন

news-image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন। আজ সোমবার রাতে রাজধানীর গুলশানে ডিপ্লোম্যাট বাংলাদেশ ম্যাগাজিনের উদ্বোধন শেষে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর রেংজে তেরিংক এসব কথা বলেন।

রেংজে তেরিংক বলেন, ‘বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি, যার মাধ্যমে সোনার বাংলা গড়ে উঠবে।’

ইউরোপিয়ান ইউনিয়নের এই প্রতিনিধি বলেন, ‘আমি বাংলাদেশের বিষয়ে আগ্রহী। এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি। আশা করছি, বাংলাদেশের সঙ্গে ইউরোপিয় ইউনিয়নের যে সম্পর্ক তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

এসময় রেংজে তেরিংক রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের যে অবদান তা বিশ্বে নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন। এ ছাড়া দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডিপ্লোম্যাট বাংলাদেশ ম্যাাগাজিনের সম্পাদক আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে এসময় বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র: দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর