,

দেখা মিললো জয়ার প্রাক্তন স্বামী ফয়সালের, যেভাবে দিন পার করছেন

news-image

বিনোদন ডেস্ক : মোহাম্মদ ফয়সাল আহসানউল্লাহ। এক সময়ের জনপ্রিয় মডেল অভিনেতা। তার কথা মনে আছে নিশ্চয়ই। যদি এই পরিচয়ের থেকেও আরেকটা পরিচয়ে তাকে হয়ত আরো বেশি চিনে থাকবে সবাই। সেটা হল অভিনেত্রী জয়া আহসানের প্রাক্তন স্বামী। অনেক আগেই তাদের বিবাহ বিচ্ছেদ হলেও একা রয়েছেন দুজনই।

এদিকে, জয়া আহসান বর্তমানের জনপ্রিয় অভিনেত্রী। আর শুধে এপার নয়, তিনি ওপার বাংলাতেও দাপিয়ে বেড়াচ্ছেন। তবে এত বছর দেখা যায়নি ফয়সালকে। হঠাৎ করেই একটি টিভি শোতে দেখা মিলল ফয়সালের।

জানা গেছে, শোনা যায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ফয়সাল। বর্তমানে রেস্টুরেন্ট, বুটিক হাউজ ও এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টের ব্যবসায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।

এছাড়া সাবেক হকি খেলোয়াড়দের নিয়ে ‘ভ্যাটারান হকি বাংলাদেশ’ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

টিভি শোটিতে ফয়সাল জানান, পুরান ঢাকার হাফিজউল্লাহ রোডের জমিদার বাড়িতে বড় হয়েছেন তিনি। তার পূর্বপুরুষরাই ‘আহসান মঞ্জিল’ তৈরি করেছিলেন। স্কুল জীবন থেকেই হকি খেলার সাথে যুক্ত হন ফয়সাল। কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, ঊষা ক্রীড়া চক্রের হয়ে টানা ১০ বছর হকি খেলেছেন তিনি।

তিনি বলেন, এক সময়ের বিনোদন জগতের বন্ধুদের খুব মিস করি। তবে আমি এখন যেভাবে আছি, সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। ছোটবেলা থেকে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। সারাজীবন সেভাবেই থাকতে চাই। ভবিষ্যতে ক্যামেরার সামনে অভিনয় কিংবা মডেলিং নিয়ে ফিরে আসার আর সম্ভাবনা নেই।

শোবিজে ক্যারিয়ার গড়ার পেছনে মডেল পল্লব, নির্মাতা আফজাল হোসেন ও অভিনয়ের জন্য মোস্তফা সরয়ার ফারুকীকে স্মরণ করেন ফয়সাল। ফারুকীর ‘ওয়েটিং রুম’ টেলিফিল্ম ছিল ফয়সাল অভিনীত প্রথম টেলিফিল্ম। এই টেলিফিল্মটির জন্য কলকাতা থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর