,

ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জি:শ্যামলের নি:শর্ত মুক্তির দাবীতে  জেলা বিএনপির সংবাদ সম্মেলন

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর নিঃশর্ত মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলণ করেছে জেলা বিএনপি। আজ সোমবার দুপুরে শহরের পুনিয়াউটস্থ খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। লিখিত বক্তব্যে বেগম খালেদা জিয়া ও খালেদ মাহবুব শ্যামলসহ গ্রেফতার কৃত নেতাকর্মীদের মুক্তির দাবীতে আগামী ৫ অক্টোবর মানববন্ধন কর্মসূচীর ঘোষনা দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রসঙ্গত, গতকাল রবিবার দুপুরে পুলিশ এ্যাসল্ট মামলায় কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের আদালতে হাজিরা দিলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
শ্যামল ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি’র একক প্রার্থী বলে দলীয় সূত্র জানায়। এর আগে ২০১১ সালে এই আসনের উপ-নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে