,

এশিয়া কাপের ফাইনালে মাতাল ছিলেন রবি শাস্ত্রী!

news-image

এশিয়া কাপের ১৪তম আসরের পর্দা নেমেছে গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) কিন্তু রোমাঞ্চ ছড়ানো ফাইনাল শেষে নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হচ্ছেন শাস্ত্রী। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে ভারতীয় সমর্থকদের তুমুল হাসি-তামাশা। কী করেছিলেন শাস্ত্রী, যে এভাবে ব্যঙ্গ করা হচ্ছে শাস্ত্রীকে?

ঘটনার সূত্রপাত, এশিয়া কাপের ফাইনালের দিন। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ বলে জয় তুলে নেওয়ার পর সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে ধারাভাষ্যকার কেভিন পিটারসেন সাক্ষাৎকার নিতে ডাকেন শাস্ত্রীকে। টিভি পর্দায় তখন দেখানো হচ্ছিল, পিটারসন ও ভারতীয় কোচের সেই সাক্ষাৎকার।

এ সময় শাস্ত্রীকে দেখে মনে হচ্ছিল মদ্যপান করেছেন তিনি। চোখ ছিল ঢুলুঢুলু। ওই সাক্ষাতকারের একটি স্ক্রিনশট মুহূর্তেই ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। শুরু হয় তুমুল ঠাট্টা-তামাশা, যা এশিয়া কাপের পর্দা নামার তিনদিন পরও থামেনি। শাস্ত্রীকে মাতাল ভেবেই সামাজিক যোগাযোগেরমাধ্যমগুলো ছেয়ে গেছে কাল্পনিক কথোপকথন ও সরস মন্তব্যে।

যেমন কেউ কেউ বলছেন, সে সময় পিটারসন জিজ্ঞেস করেছিলেন, ‘ম্যাচের কোন শটটা সব থেকে ভাল ছিল!’ জবাবে শাস্ত্রী নাকি বলছেন, ‘ওই যে যেটা রাহুল শেষ বার বানিয়ে দিল।’

আবার আরেকটি কথোপকথন দেখা যায় এরকম – পিটারসন জিজ্ঞেস করেছেন, ‘কেমন বোধ করছেন শাস্ত্রী? জবাবে ভারতীয় কোচ বলছেন, বমি বমিও লাগছে!’

আবার আরেকটি কথোপকথন ছিল এমন – পিটারসন বলছেন, ‘অসাধারণ একটি ফাইনাল ছিল। জবাবে শাস্ত্রী বলেন, তাই নাকি? হাইলাইটস দেখতে হবে তাহলে!’

এ ছাড়া নানা ধরনের ক্যাপশনও দেখা গেছে শাস্ত্রী-পিটারসনের সেই ছবি নিয়ে। যেমন – চার বোতল ভদকা (হিন্দি গান) গানের দৃশ্যে ভারতীয় কোচ রবি শাস্ত্রী! কেউ কেউ লিখেছেন, ফাইনাল জেতার আগেই পার্টি শুরু করে দিয়েছিলেন শাস্ত্রী। আবার কেউ কেউ লিখেছেন, ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ হারার দুঃখে বোতল থেকে মুখই সরাতে পারেননি তিনি!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর