,

হাতকড়াসহ জামায়াত নেতাকে ‘ছিনিয়ে নিলো’ আওয়ামী লীগ নেতা

news-image

গ্রেপ্তারের পর হাতকড়া পরিহিত অবস্থায় এক জামায়াত নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সোমবার বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া ব্যক্তির নাম আলাউদ্দিন আল আজাদ, তিনি উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওসিক আহম্মেদ জানান, জামায়াত নেতা আজাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ২০টি মামলা রয়েছে। পুলিশ তাকে উপজেলার কয়রা চরপাড়া থেকে গ্রেপ্তার করে।

এই পুলিশ কর্মকর্তা অভিযোগ করে বলেন, ওই জামায়াত নেতাকে গ্রেপ্তারের পর কয়রা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে একদল আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মী বাধা দেন। তারা আজাদকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান।

এদিকে ঘটনার পরপরই আজাদসহ এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর