,

মাঠের বাইরে তিন মাস সাকিব, দুই মাস তামিম

news-image

এশিয়া কাপের ১৪তম আসরের শুরুতেই ছিটকে যান তামিম ইকবাল। সুপার ফোরের লড়াইয়ে ছিটকে যান সাকিব আল হাসানও। একজন কব্জির চোটে, আরেকজন আঙুলের পুরনো চোটে।

দেশে ফিরেই চিকিৎসার জন্য ইংল্যান্ড পাড়ি জমান তামিম। সাকিবেরও যাওয়ার কথা ছিল, অবস্থা গুরুতর হওয়ায় দেশের হাসপাতালেই ভর্তি হতে হয় সাকিবকে। সেখানে করা হয় ছোট একটি অস্ত্রোপচারও। আপাতত হাসপাতাল ছাড়লেও পরবর্তী অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করতে হবে তিন সপ্তাহ।

সব মিলিয়ে এই দুই তারকা ক্রিকেটার বেশ লম্বা সময়ের জন্যই জাতীয় দল থেকে ছিটকে গেলেন। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো জানাচ্ছে, কমপক্ষে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকবেন সাকিব। অন্যদিকে ইংল্যান্ড থেকে ফিরে তামিম নিজেই জানিয়েছেন, সুস্থ হতে তার সময় লাগবে ৬ থেকে ৮ সপ্তাহ অর্থাৎ প্রায় দুই মাস।

আঙুলের চোটে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ২৬ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন সাকিব। অস্ত্রোপচারের জন্য দ্রুতই যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার কথা ছিল তার। কিন্তু হাতের ব্যথার তীব্রতায় সাকিবকে পরের দিন নিয়ে যাওয়া হয় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে।

অস্ত্রোপচারের মাধ্যমে সাকিবের হাত থেকে ৭০ মিলিগ্রামের মতো পুঁজ বের করেন চিকিৎসকরা। আঙুলে জমে যাওয়া পুঁজ নিষ্কাশনের পর এখন ঘা শুকাতে তাকে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। ৩০ সেপ্টেম্বর রাতে সাকিবকে বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে তিন মাস সময় লাগবে সাকিবের।

সাকিব বলেন, ‘পুঁজ বের করার পর এখন বেশ ভালো অনুভব করছি। যদিও ইনফেকশন দূর হয়নি। আঙুলে এখনই অস্ত্রোপচারে যেতে চাচ্ছেন না ডাক্তাররা। আরও ২-৩ সপ্তাহ লাগবে সেই অবস্থায় যেতে। অস্ত্রোপচারের পর আমার ৮ সপ্তাহ লাগবে মাঠে ফিরতে। মানে সব মিলিয়ে তিন মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে আমাকে।’

অন্যদিকে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ শেষে দেশে ফিরে আসেন তামিম। ২৭ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। সেখানকার চিকিৎসকদের দেখিয়ে ৩০ সেপ্টেম্বর দেশে ফেরেন দেশসেরা এই ওপেনার। বিমানবন্দরে নেমে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিজের ইনজুরির সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন।

তামিম বলেন, ‘ডাক্তাররা জানিয়েছে, আপাতত নতুন কোনো চিকিৎসা লাগবে না। তবে পুরোপুরি সুস্থ হতে সর্বোচ্চ ৭ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে। যদিও ডাক্তার জানিয়েছেন, ৫ সপ্তাহ পর তাকে দেখিয়ে আসতে। এরপরই হয়তো তিনি জানিয়ে দিবেন, ঠিক কতটা সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে।’

প্রায় দুই মাস সময় মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। সেই হিসেবে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না তামিমের। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে তার। অবশ্য সাকিব মিস করতে যাচ্ছেন দুই সিরিজই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর