,

শারীরিক সম্পর্কে আপত্তি, প্রেমিকের সঙ্গে ভয়ানক কাণ্ড প্রেমিকার!

news-image

বর্তমান যুগে প্রেমের সম্পর্কে জড়ানোর পর প্রেমিক-প্রেমিকাদের অন্তরঙ্গ হওয়াটা যেন স্বাভাবিক রুপ ধারণ করেছে। সম্প্রতি এর বিপরীত একটি ঘটনা ঘটেছে। তা হলো-

নিজ প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কে করতে অনীহা প্রকাশ করেছিলেন এক যুবক। যার ফল হলো অত্যন্ত ভয়ঙ্কর। এ কারণে ওই প্রেমিককে কঠিন মূল্য দিতে হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, অন্তরঙ্গ হতে আপত্তি করায় নিজের প্রেমিককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা এক তরুণীর বিরুদ্ধে। ওই তরুণীর নাম ক্যাথরিন টাভেরেজ।

জানা গেছে, গত বৃহস্পতিবার নিজের প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চান সেই যুবতী। কিন্তু, সেই সময় ঘনিষ্ঠ সম্পর্কে যেতে আগ্রহী ছিলেন না তার প্রেমিক। প্রেমিকের কাছ থেকে এমন প্রত্যাখ্যান পাওয়ার পরেই অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন মার্কিন তরুণী ক্যাথরিন। এরপর ছুরির দিয়ে নিজের প্রেমিকের মুখে এলোপাথারি ভাবে কোপাতে থাকেন তিনি। এ সময় কোনো রকম সেখান থেকে পালিয়ে বাঁচেন ওই প্রেমিক যুবক।

ইতোমধ্যে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে প্রেমিকা ক্যাথরিনকে গ্রেফতার করেছে ফ্লোরিডা পুলিশ।

জানা যায়, ওই যুবকের মুখে কতগুলো কোপের ক্ষতচিহ্ন রয়েছে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শুধুমাত্র শারীরিক সম্পর্ক করতে রাজি হননি বলে কোনো প্রেমিকা তার প্রেমিককে এমন হাল কি করে করতে পারে! এমনটা ভেবেই অবাক হচ্ছেন অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর