সুয়োগ পেলেই ছাত্রীদের শরীরে হাত দিত সেই শিক্ষক, অত:পর…
ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক সাইদুর রহমানকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান এই রায় দেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত শিক্ষককে সহায়তা করা ও মদদদানের অভিযাগে এনেছেন অভিভাবকরা। সে কালিহাতী উপজেলার পারখী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের দীর্ঘদিন ধরে ক্লাসে ও ক্লাসের বাইরে অশালীন মন্তব্য কু-প্রস্তাব দিয়ে আসছিলেন শিক্ষক সাঈদুর রহমান বাবলু। শুধু ছাত্রী নয় তাদের অভিাভাবকদের নিয়েও সে অশালীন মন্তব্য করে। সুয়োগ পেলেই ছাত্রীদের শরীরে হাত দিত এবং মানসিক নির্যাতন করত। এঘটনায় ছাত্রী ও তার অভিভাকরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দিলেও সে অভিযুক্ত ওই শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এসব ঘটনায় পুরো বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা ক্ষুব্দ ছিল। গত রোববার নবম শ্রেণির এক ছাত্রীকে কু-প্রস্তাব দেয়। ওই দিনই সকল ছাত্রীরা প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। কিন্তু প্রধান শিক্ষক মামুন তালুকদার অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়ার ভয় দেখিয়ে কিছু ছাত্রীর স্বাক্ষর নেন।
ওই ঘটনা জানাজানি হলে সোমবার (১ অক্টোবর) সকালে ছাত্রী অভিভাবকরা বিক্ষুব্দ হয়ে উঠে। অভিযুক্ত ওই শিক্ষকের বিচার ও শাস্তির দাবিতে তারা বিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে। এসময় সাইদুর রহমান বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করলে ছাত্রীরা তাকে অবরুদ্ধ করে রাখে। পরে তাকে অফিস কক্ষ থেকে বের করে এনে বেদম মারপিট করেন অভিভাবকরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমানকে আটক করে।
অভিভাবক রফিকুল ইসলাম বলেন, শিক্ষক সাইদুরের রহমানের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। মেয়েরা ভয়ে মুখ খুলতে সাহস পায় না। এ নিয়ে প্রধান শিক্ষকের কাছে কোনো অভিযোগ করলেও তার প্রতিকার পাওয়া যায়নি। প্রধান শিক্ষকও যৌন হয়রানীর মত অপরাধ করেছেন। কারণ তিনিও ছাত্রীদের সাথে আপত্তিকর ছবি তুলেছেন।
যৌন হয়রানীর শিকার ওই ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরেই সাঈদুর রহমান বাবুল তাদের অনেককে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন তালুকদারকে জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন। তারা সাঈদুর রহমান বাবুলের দুষ্টান্তমূলক শাস্তি চান ও প্রধান শিক্ষক মামুন তালুকদারের অপসারণ দাবি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন তালুকদার জানান, তিনি কোন ছাত্রীদের কাছ থেকে স্বাক্ষর নেয়নি। তাদের দাবির প্রেক্ষিতে সাঈদুর রহমান বাবুলকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আশরাফুল মোমিন বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, খবর পেয়েই বিদ্যালয়ে ছুটে এসেছি। অভিযুক্ত ওই শিক্ষককে আটক করা হয়েছে। কেউ যদি বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা করে তাহলে মামলা নেয়া হবে।











