,

বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

news-image

বিনোদন ডেস্ক: সাত বছরের সম্পর্কের ইতি টেনে বিয়ের পিঁড়িতে বসছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যেই বিয়ে করবেন তারা। কিন্তু ঐন্দ্রিলা হেসে বলেছিলেন- অঙ্কুশ কেন বিয়ের কথা বলল জানি না। ওর সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে তো, তাদের ছেলেমেয়েরা অঙ্কুশকে কাকু বলে ডাকছে। তাই হয়তো ওর মনে হয়েছে এবার বিয়ে করা দরকার।
টলি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন- আগামী ফেব্রুয়ারির শেষের দিকে নাকি বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। শোনা যাচ্ছে, ২০ ফেব্রুয়ারি ২০১৯-এ প্রথমে রেজিস্ট্রি, তার পর সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করবেন তারা।

ঐন্দ্রিলার কাছে জানতে চাওয়া হলে নায়িকা বলেন, সত্যি বলছি- এখনও কিছুই ফাইনাল হয়নি। বে খুব তাড়াতাড়িই যে এই জুটি গাঁটছড়া বাঁধছেন, তা বলছেন তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও।

অঙ্কুশ বর্তমানে ব্যস্ত ‘ভিলেন’ ছবির কাজে। বাবা যাদবের পরিচালনায় এ ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতা। নায়িকা মিমি চক্রবর্তী। যিনি এর আগে ২০১৬ সালে অঙ্কুশের বিপরীতে ‘কী করে তোকে বলব’ ছবিতে কাজ করেছেন।

অন্যদিকে অভিনেত্রী ঐন্দ্রিলা ব্যস্ত তার সিরিয়াল নিয়ে। স্টার জলসা ও জি-বাংলার বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে দেখা গেছে তাকে। এখনও চলছে একাধিক সিরিয়াল। শিশুশিল্পী হিসেবে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর