,

‘দখল করে নেয়া হবে বাংলাদেশ’

news-image

বাংলাদেশে দিল্লির শসিন প্রতিষ্ঠার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপ ‘র বিতর্তিত নেতা সুব্রহ্মন্যম স্বামী। তার অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং এই নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশ দখল করে নেয়ার হুমকি দিয়েছেন রাজ্যসভার এই সাংসদ।

উল্লেখ্য, অতীতেও বাংলাদেশ নিয়ে নান ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির এই নেতা সুব্রহ্মন্যম।

রবিবার সন্ধ্যায় বাংলাদেশের সীমান্তসংলগ্ন রাজ্য ত্রিপুরার রাজধানীতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সুব্রহ্মন্যম স্বামী। এসময় তিনি সাংবাদিকদের কাছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন ধারার নিপীড়ন হচ্ছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, অনেক হিন্দু মন্দির বলপূর্বক দখল করে নেওয়া হচ্ছে এবং বাংলাদেশের দরিদ্র শ্রেণীর মানুষদের উপরে চাপ সৃষ্টি করে তাদের ধর্মান্তরিত করা হচ্ছে।

এক পর্যায়ে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ‘হিন্দুদের উপরে ক্রমাগত আক্রমণ হচ্ছে বাংলাদেশের মাটিতে। এই প্রবণতা অবিলম্বে বন্ধ না হলে দখল করে নেয়া হবে বাংলাদেশ।’

বাংলাদেশের হিন্দুদের উপরে সংখ্যাগুরু সম্প্রদায়ের এই ‘পাগলামি’ অবিলম্বে বন্ধ করার দাবি করেছেন স্বামী। অন্যথায় সমগ্র বাংলাদেশে দিল্লির শাসন প্রতিষ্ঠা করা হবে বলেও হুমকি দিয়েছেন ভারতের শাসকদলের এই নেতা। তার ভাষায়, ‘হিন্দুদের বিরুদ্ধে পাগলামি বন্ধ না হলে বাংলাদেশ দখল করতে হবে। আমি সরকারকে সেই পরামর্শই দেব।’

অতীতেও বাংলাদেশ নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন এই বিজেপি নেতা। ২০১৪ সালের এপ্রিলে এই বিজেপি নেতা দাবি করেন, দেশ ভাগের পর বাংলাদেশ থেকে এক তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে৷ তাই তাদের বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে৷ অন্যথায় খুলনা থেকে সিলেট পর্যন্ত বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড ভারতের কাছে ছেড়ে দেয়ার দাবি করেন এই নেতা।

সূত্র: কলকাতাটুয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর