,

ট্রাফিক আইন অমান্য: ২৪ ঘন্টায় ৭ হাজার ২৫ টি মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ২৫ টি মামলা দিয়েছে ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সোমবার ঢাকা মহানগর পুলিশ মিডিয়া ডিসি মাসুদুর রহমান বিষয়টি জানান।

মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে, ৭ হাজার ২৫টি মামলার বিপরীতে ৩৮ লাখ ৯২ হাজার ৭১৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়াও এ অভিযানে ৩৬টি গাড়ি ডাম্পিং ও ৮৮০টি গাড়ি রেকার করা হয়।

ট্রাফিক সূত্রে জানা গেছে, উল্লেখিত মামলা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪৭৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৪৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ০৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

ট্রাফিক সূত্রে আরও জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ২৭৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০৮টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৩৬টি ভিডিও মামলা ও ২০টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টা ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর