,

সু চিকে আর সমর্থন দেবো না: মাহাথির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, তার দেশ মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে আর সমর্থন দেবে না। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ব্যর্থ হওয়ার কারণে মালয়েশিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর দ্য স্টার অনলাইনের।

তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মাহাথির বলেন, রোহিঙ্গাদের পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে সু চিকে একজন ‘পরিবর্তিত ব্যক্তি’ মনে হয়েছে।

সাক্ষাৎকার গ্রহণকারী ঘিদা ফাখরিকে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে তাকে একজন পরিবর্তিত মানুষ মনে হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযান নিয়ে সু চি কিছু বলতে চাননি। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা তাকে আর সমর্থন করি না।

সু চির ওপর আস্থা হারানোর কথাও স্বীকার করেন মালয়েশিয়ার ৯৩ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, সু চি যখন গৃহবন্দী ছিলেন, তখন তার মুক্তির ব্যাপারে মালয়েশিয়াও প্রচারণা চালিয়েছিল।

মাহাথির বলেছেন, সম্প্রতি সু চিকে একটি চিঠি লিখেছিলেন কিন্তু সেটির কোনও জবাব না পাওয়ায় তিনি ‘খুব হতাশ’ বোধ করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের সঙ্গে এ ধরনের আচরণের ব্যাপারে বিশ্ব নেতৃত্বের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। এমনকি, আমাদের দেশে আমরা অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি।

২৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে দেয়া ভাষণেও মাহাথির রোহিঙ্গাদের বিষয়টি তুলে ধরেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নতুন করে অভিযান শুরু হলে প্রায় সাত লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন জানিয়েছে, ধর্ষণ, গণধর্ষণ ও গণহত্যার উদ্দেশ্য নিয়েই রোহিঙ্গাদের ওপর অভিযান চালানো হয়েছিল। তবে রোহিঙ্গা ইস্যুতে সমালোচনা করতে ব্যর্থ হওয়ায় সু চির নিন্দা জানিয়েছে বিশ্ব নেতৃত্ব।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর