,

‘দ্বিতীয় স্ত্রীকে সম্পত্তি লিখে দেওয়ার আশঙ্কায় বাবাকে নৃশংসভাবে হত্যা’

news-image

নিউজ ডেস্ক: ‘দ্বিতীয় স্ত্রীকে আরও সম্পত্তি লিখে দিতে পারেন এমন আশঙ্কায় ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় নিজের জন্মদাতা বাবাকে গলা কেটে হত্যা করেছে তারই সন্তান।’

রবিবার পুলিশের কাছে এমন নৃশংস হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের প্রবাসী ছেলে মো. লিটন মিয়া। পরে ধামরাই থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

জানা যায়, হত্যার রহস্য উদঘাটনে নিহতের দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর ছেলে লিটনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ধামরাই থানা পুলিশ। দীর্ঘসময় জিজ্ঞাসাবাদের পর ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপকচন্দ্র সাহার কাছে লিটন তার বাবাকে নিজ হাতে গলা কাটে হত্যার কথা স্বীকার করেন।

এ সময় হত্যার কারণ হিসেবে লিটন বলেন, তার মা মারা যাওয়ার পর বাবা তাকে না জানিয়ে বিয়ে করেন। বিয়ের সময় লিখে দেন ১৫ শতাংশ জমি। আরও জমি তার বাবা তার দ্বিতীয় স্ত্রীকে লিখে দিতে পারেন এ আশঙ্কায় তিনি বাবাকে হত্যা করেছেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর