,

পাবনায় বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠনের কমান্ডার নিহত

news-image

পাবনা প্রতিনিধি: পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আবুল হোসেন ওরফে আবু নকশাল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, আবুল হোসেন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এম এল লাল পতাকার পাবনা জেলা কমান্ডার। এ ঘটনায় আহত হয়েছে ৪ পুলিশ সদস্য।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বলেন, পাবনা শহরের পূর্ব রাঘাঘবপুর এলাকা থেকে পুলিশ আবুল হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী সোববার ভোর রাতে পুলিশের একটি দল আবুল হোসেনকে সাথে নিয়ে সদর উপজেলার ধোপাঘাটা বড় ব্রিজ এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ ১টি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করে। পুলিশ আরও জানায়, নিহত আবুল হোসেনের নামে হত্যা ও বিস্ফোরকসহ ৯টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর