,

রাহুল গান্ধীর প্রেমে হাবুডুবু খেয়েছেন কারিনা

news-image

বিনোদন ডেস্ক : শহিদ কাপুরের সঙ্গে কারিনার প্রেম ও পরে বিচ্ছেদ, সইফ আলি খানের সঙ্গে প্রেম ও বিয়ে এসব ঘটনার কথা প্রায় কমবেশি সকলেরই জানা। তবে আরও একজন রাজনীতিবিদ ছিলেন যাঁর প্রেমে কাপুর কন্যা নাকি একসময় হাবুডুবু খেতেন সেটা কি জানা আছে?

ইনি হলেন বর্তমান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একসময় রাহুল গান্ধীকে ভীষণ পছন্দ করতেন কারিনা। তিনি রাহুল গান্ধীর সঙ্গে ডেটে যাওয়ারও স্বপ্ন দেখতেন। সাংবাদিক রশিদ কিদওয়াই এর লেখা ‘নেতা অভিনেতা’ নামে একটি বইতে উঠে এসেছে অভিনেতা, অভিনেত্রী ও রাজনীতিবিদদের সম্পর্কে নানান তথ্য।

সেখান থেকেই উঠে এসেছে যে কারিনা কাপুর নাকি রাহুল গান্ধীকে একসময় ভীষণ পছন্দ করতেন। তবে একথা শুধু রশিদ কিদওয়াইয়ের লেখা বইতেই নয়, ২০০২ সালে সিমি গারেওয়ালের একটি শোতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন কারিনা। যদিও বিষয়টি নিয়ে যাতে কোনওরকম বিতর্ক তৈরি না হয় সেবিষয়েও সচেতন ছিলেন কাপুর কন্যা।

তবে অবশ্য শুধু কারিনা নন, রাহুল গান্ধীও নাকি কারিনার সব ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতেন। একথাও প্রকাশ্যে এনেছেন সাংবাদিক রশিদ কিদওয়াই। যদিও পরবর্তীকালে ২০০৯ সালে যখন সাংবাদিকরা তাঁর রাহুল গান্ধীকে পছন্দ করার প্রসঙ্গ তোলেন, তখন অবশ্য করিনা তাঁর বয়ান বদলে ফেলেন।

কারিনা বলেন, ও অনেক পুরনো কথা, এই কাপুর ও গান্ধী দুই পরিবারই এদেশে ভীষণ বিখ্যাত তাই বলেছিলাম। যে ওনার সঙ্গে একবার দেখা করে কথা বলতে চাই, তবে আমি ওনার সঙ্গে ডেট করতে কখনওই চাইনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর