,

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিজি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে দেশটির রাজধানীসহ বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ফিজির স্থানীয় সময় রবিবার সকাল ১০টা ৫২ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬।

কম্পন শুরু হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ফিজি থেকে প্রায় ২৬৩ কিলোমিটার দূরে অবস্থিত। এটির গভীরতা ছিল ৫৯১ কিলোমিটার। তবে শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর