,

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার সকালে দেশটির মিসিসিপি অঙ্গরাজ্যের ব্রুকহ্যাভেন শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পুলিশের করপোরাল জাক মোয়াক (৩১) ও প্যাট্রলম্যান জেমস হোয়াইটকে (৩৫)।

এ প্রসঙ্গে ব্রুকহ্যাভেনের পুলিশ প্রধান কেনেথ কলিন্স জানান, হোয়াইট প্রথমে ঘটনাস্থলে যান, পরে মোয়াক হাজির হন। তাঁদের শরীরে গুলিনিরোধক পোশাক এবং ক্যামেরা ছিল। ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে গুলিবর্ষণের কারণ বোঝা যেতে পারে বলে জানান তিনি।

এ ব্যাপারে মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন জানান, করপোরাল জাক মোয়াক (৩১) ও প্যাট্রলম্যান জেমস হোয়াইটকে (৩৫) গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে গোলাগুলির সম্মুখীন হন নিহত পুলিশ কর্মকর্তারা। সন্দেহভাজন বন্দুকধারী মারকিস অ্যারন ফ্লাওয়ারসকে (২৫) গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। স্থানীয় একটি হাসপাতালে পুলিশ হেফাজতে তাঁর চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়াও নিহতদের ব্যাপারে স্ট্রেইন বলেন, ‘আগ্নেয়াস্ত্রের মুখেও তাঁরা তাঁদের দায়িত্ব পালন করেছেন। আমি তাঁদের জন্য গর্ববোধ করছি। দুজনের পরিবারকে আমি বলতে চাই, আজ সকালে দুজন নায়ক আমাদের মধ্য থেকে বিদায় নিলেন, তাঁরা আসলে এখন যিশুর কাছে রয়েছেন।’

এর আগে গত বছরের মে মাসে মিসিসিপির ব্রুকহ্যাভেনের একই এলাকার বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। সেই সময় বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা ও দুই শিশুসহ আটজন নিহত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর