,

মায়ের শ্লীলতাহানির জেরে বন্ধুর মাথা কেটে থানায় হাজির ছেলে

news-image

ডেস্ক রিপোর্ট।। মায়ের শ্লীলতাহানির চেষ্টা করছিল বন্ধু। রাগে তাই বন্ধুর মাথা কাটলেন যুবক। এখানেই শেষ নয়, সেই কাটা মাথা হাতে করে হাজির হলেন থানায়। ভারতের কর্নাটকের মান্ড জেলায় ঘটেছে এই নৃশংস ঘটনা। পশুপতি নামে সেই যুবক তার বন্ধু গিরিশের মাথা কেটে থানায় হাজির হয়। ঘটনায় গ্রেফতারর করা হয়েছে পশুপতিকে।

পুলিস সূত্রে খবর, পশুপতি জানতে পারেন, তার মায়ের শ্লীলতাহানি করেছেন গিরিশ নামে তারই বন্ধু। এরপর গিরিশের সঙ্গে তুমুল তর্ক শুরু হয় তার। তারপর ক্রোধের বশেই ধারালো অস্ত্র দিয়ে গিরিশের মাথা এক কোপে নামিয়ে ফেলে সে। এরপর সেই মাথা নিয়ে থানায় স্বয়ং হাজির হন পশুপতি। তা দেখে রীতিমতো স্তম্ভিত পুলিস কর্মকর্তারা।

গত মাসেও এমনই এক ঘটনা ঘটেছিল কর্নাটকে। শ্রীনিবাসপুরার বাসিন্দা আজিজ খান তার স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় এসে হাজির হয়েছিলেন। স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে সেই সন্দেহে এই কাজ করেছিল আজিজ। বাড়িতে স্ত্রীর মাথা কেটে সেই কাটা মাথা ব্যাগে ভরে ২০ কিলোমিটার পথ মোটরসাইকেলে পাড়ি দিয়ে থানায় পৌঁছেছিলেন আজিজ। থানায় এসে নির্বিকার ভাবেই টেবিলের উপর স্ত্রীর কাটা মাথা রেখে পুলিসকে জানান, একটাই দুঃখ রয়ে গেল স্ত্রীর প্রেমিককে মারা হল না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর