,

যুবরাজের আধুনিক ইসলাম নীতিতে যোগব্যায়ামে স্বস্তি সৌদি নারীদের

news-image

ডেস্ক রিপোর্ট।। কাঠের তৈরি ঘরে সৌদি নারীদের যোগব্যায়ামের নানা শারীরিক কসরত করতে দেখা যায়। মাত্র ১ বছর আগেও এই দৃশ্য ছিল বিরল। ধর্মীয় কারণে দশকব্যাপী দেশটিতে আনুষ্ঠানিকভাবে যোগব্যায়াম নিষিদ্ধ ছিল।

দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘আধুনিক ইসলাম’ নীতির অধীনে সৌদি নারীদের গাড়ি চালানো, স্টেডিয়ামে আসা, সিনেমা দেখার মত যোগব্যায়ামে নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়। যোগব্যায়ামকে খেলা হিসেবে স্বীকৃতি দেয় এই রক্ষণশীল দেশটি।

সৌদিতে যোগব্যায়াম চর্চা চালুর জন্য কাজ করা নোফ মারওয়াই অনেকবার রক্ষণশীলদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন। আরব ইয়োগা ফাউন্ডেশনের প্রধান ৩৮ বছর বয়সী মারওয়াই বলেন, ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে, বাজে বার্তাও পেয়েছি আমি।’ তার ফাউন্ডেশনের কয়েকশ প্রশিক্ষক দেশটিতে যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দিচ্ছেন।

তিনি আরও বলেন, ৫ বছর আগে যোগব্যায়ামের প্রশিক্ষণ ছিল অসম্ভব। দেশটিতে দীর্ঘদিন ধরে নারীরা প্রকাশ্যে কোনো অনুশীলন করতে পারতেন না। সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর মক্কা, মদিনাতেও যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে বলে মারওয়াই জানান। উৎস: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর