,

পাঁচ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার

news-image

স্পোর্টস ডেস্ক : এত ছোট লক্ষ্য টপকাতেও পাঁচ উইকেট হারাতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সেটিও আবার ঘরের মাঠে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে এখন দক্ষিণ আফ্রিকায়। রোববার থেকে কিম্বার্লিতে শুরু হয়েছে ওয়ানডে সিরিজ।

টস জিতে স্বাগতিক দল ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সফরকারী জিম্বাবুয়েকে। ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড়লো সর্বনিম্ন রান।

ওপেনার সুলেমান মিরের শূন্য রানে বিদায়ের পর আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা খেলেন ৫২ বলে ২৫ রানের ইনিংস।

টপ-মিডল অর্ডারের ব্যর্থতায়ও শেষদিকে এল্টন চিগাম্বুরার ২৭ আর ওয়ালটন মাসাকাদজার ১৫ রানে কোনও মতে দলীয় রান দাঁড়ায় ৩৪.১ ওভারে ১১৭ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি নেন ৩ উইকেট। দুটি করে উইকেট তুলে নেন কাগিসো রাবাদা, আন্দিলে ফেলুকওয়ায়ো আর ইমরান তাহির।

শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে।

এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও জিম্বাবুয়ের বোলারদের সামনে হোঁচট খেতে হয় প্রোটিয়াদের।

টেন্ডাই চাতারার বলে প্রোটিয়াদের ওপেনিং জুটি ভাঙে মাত্র ১৩ রানে। এরপর রেজা হ্যান্ডরিক্সকে ৫ রানের বিদায় করেন হ্যামিল্টন মাসাকাদজা। আরেক ওপেনার এইডন মারক্রাম করেন ২৭ রান।

এরপর হেনরিচ ক্লাসেন করেন ৪৪ রান। মাস্কাদজা যখন হেনরিচকে ফেরান তখন ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে।
শেষ পর্যন্ত ১১৭ রান টপকাতে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয় ২৬.১ বল। হারাতে হয় পাঁচ উইকেট।

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন টেন্ডাই চাতারা ও হ্যামিল্টন মাসাকাদজা। একটি উইকেট নেন ব্রেন্ডন মাভুতা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর