,

পাকিস্তানে বিচারককে মৃত্যুদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের এক সাবেক সেশনস বিচারকের ছেলের হত্যা মামলায় সিকান্দার লাশারি নামের আরেক সাবেক সেশনস বিচারককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

গত শনিবার দেশটির সিন্ধু প্রদেশের থারপারকার জেলার মিথি শহরের এই বিচারককে করাচির একটি এন্টি-টেরোরিজম কোর্ট(এটিসি) মৃত্যুদণ্ড দেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ‘ডন’।

২০১৪ সালে জাকোবাবাদের সাবেক বিচারক খালিদ হুসেইন শাহানির ছেলে আকিব শাহানিকে হত্যা করা হয়। এর দায়ে লাশারি এবং ইরফান বাঙালি নামের আরেক আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের খুন হন আকিব শাহানি। থান্ডি সড়কে তার গাড়ির গতিরোধ করে আরেকটি গাড়ি। চালকের আসন থেকে নামিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়িতে ছিলেন তার মা, দুই বোন এবং এক চাচাতো ভাই হুনাইন হুসেইন।

এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন তার চাচাতো ভাই। এরপর একই বছরের ২৬ ফেব্রুয়ারি আকিবের পরিবার ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’র ১৯৭ ধারায় লাশারির বিরুদ্ধে কিশোর হত্যা মামলায় বিচার শুরুর আবেদন করে।

গোলাম আব্বাস সিয়াল এবং বারকাত লাশারিসহ এই মামলার চার সন্দেহভাজন পলাতক আছেন। কমপক্ষে ২২ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেয়া হয়েছে এই মামলায়।

২০১৭ সালে সেপ্টেম্বরে লাশারি মামলাটি একটি সেশন কোর্টে স্থানান্তরের আবেদন করেন কিন্তু তার আবেদন বাতিল করে দেন এটিসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর