,

‘নায়ক’ আসছে ১২ অক্টোবর

news-image

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’। সম্প্রতি সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ১২ অক্টোবর ‘নায়ক’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির একটি পোস্টার প্রকাশের সঙ্গে মুক্তির তারিখটি জানিয়েছেন নির্মাতা।

পরিচালক ইস্পাহানী বলেন, ১২ অক্টোবর তারিখটা ‘নায়ক’ মুক্তির উপযুক্ত সময় মনে হচ্ছে। তাই ওইদিন সিনেমাটি মুক্তি দিচ্ছি। হাতে সময় কম তাই মুক্তির সকল প্রস্তুতি শেষ করতে বেশ চাপ যাচ্ছে। এরই মধ্যে হল বুকিংয়ের প্রক্রিয়াও শুরু করে দিয়েছি। আমাদের টার্গেট ১৩০ হলে ‘নায়ক’ মুক্তি দেওয়া।

এদিকে সাজ্জাদুল ইসলাম সায়েমের ডিজাইন করা ‘নায়ক’র প্রকাশিত পোস্টারটি এরইমধ্যে প্রশংসা পাচ্ছে। ফেসবুকে অনেকের পাশাপাশি পোস্টারটির প্রশংসা করেছেন চিত্রনায়ক সাইমন সাদিকও।

সিনেমাটিতে বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা অধরা খান। আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, রেবেকা, সুব্রত প্রমুখ।

যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ সিনেমার কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর