,

সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে যে ছবি পোস্ট করলেন দেবের হবু বউ রুক্মিনী

news-image

সোশ্যাল মিডিয়ার ডার্লিং হয়ে উঠেছেন টলিউডের সুন্দরী রুক্মিনী মিত্র। রোজই কিছু না কিছু পোস্ট করে সকলের মনোরঞ্জন করতে থাকেন তিনি। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তাঁর সোশ্যাল অ্যাকাউন্টের পোস্টগুলো।

যা দেখে আমজনতাও পোস্ট গুলির সঙ্গে রিলেট করতে পারেন। সম্প্রতি নায়িকার পোস্ট করা এক আজব মজার ছবি রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। মার্বেলের তৈরি থামের পাশে লম্বা একটা ভেলভেটের কোট পরে পোজ দিচ্ছেন রুক্মিনী।

সূত্রের খবর নায়িকা এখন দেবের সঙ্গে ব্যস্ত উজবেকিস্তানে। না! ঘুরতে সেখানে যাননি তিনি। গিয়েছেন শ্যুটিংয়ে। জোর কদমে চলছে ‘হইচই আনলিমিটেড’ ছবির কাজ। এই ছবিতে তিনি না থাকলেও দেবের প্রোডাকশন হাউজের কাজ সামলাতে গিয়েছেন সেখানে। উজবেকিস্তানে কাজের ফাঁকে সেখানকার কস্টিউম পরেই ছবি তুলতে ব্যস্ত রুক্মিনী।

সেই জায়াগার ট্রাডিশনাল জামাকে ট্রাডিশনাল উজবেক অ্যাটায়ার বলা হয়। উজবেকের মহিলাদের এই পোশাকটি একটি লম্বা প্যান্টের সঙ্গে পরতে হয়। মহিলাদের এই লম্বা পোশাকটি খান-আতলাস নামে বিখ্যাত। স্যাটিন তৈরি এই পোশাকটি সোনার সুতো দিয়ে এমব্রয়েড করা থাকে। ছবিতে রুক্মিনী যেটা মাথায় পরে আছেন তাকে কেরচিফ বা টারবন বলে।

রুক্মিনী মিত্র ইন্ডাস্ট্রিতে ফ্যাশানের একটা আলাদা লেভেল সেট করে দিয়েছেন। নিজের হাটকে স্টাইলে তাক লাগিয়েছেন সকলকে। সেই কারণে ছবিতেও ইজবেকিস্তানের পোশাক পরলেও তাঁর স্টাইলটা কিন্তু ঠিক বজায় রয়েছে।

ট্রাডিশনাল এই পোশাকটি পরার আগে তিনি পরেছিলেন হট প্যান্ট এবং কালো টিশার্ট। সেটার ওপরেই এই স্যুট চাপিয়েছেন অভিনেত্রী। আর টারবন মাথায় পরে তিনি ফের নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করলেন। সাধারণ ফ্ল্যাট জুতো পরেই মডেলের মতো পোজ দিয়ে ছবিটি তুলেছেন হিরোইন। সঙ্গে সানগ্লাস। রুক্মিনীর এই ছবি একবার দেখলে চোখ সরানো মুশকিল হয়ে যাবে।

প্রসঙ্গত টলিপাড়ার হট টপিক দেব-রুক্মিনীর এনগেজমেন্ট। আংটি বদল হয়ে গিয়েছে টলিউডের হট কাপেলের। নায়িকার হাতের বড় ডায়মন্ড রিংটি তাঁর এনগেজমেন্ট রিং। বন্ধুত্বের খোলস ছেড়ে এখন টলিউডের মোস্ট হট কাপেল দেব-রুক্মিনী। বিয়ে কবে করছেন সে বিষয় অবশ্য তেমন কোনও খবর শোনা যায়নি। তবে সূত্রের খবর খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। এনগেজমেন্ট, বিয়ের বিষয় প্রশ্ন করলেই দেব সরাসারি না করে দিলেও রুক্মিনী মাঝে মধ্যে কিছু ইঙ্গিত দিয়ে ফেলেন।

ব্যক্তিগত ভালবাসার জায়গাকে পাশে রেখে এখন নায়কের প্রোডাকশনের কাজের দায়িত্বে থাকেন তিনি। দেবের আপকামিং ছবি ‘হইচই আনলিমিটেড’-ছবিতে না থেকেও স্ক্রিপ্ট মিটিং টু শ্যুটিং সব জায়গায় দেখা যাচ্ছে সুন্দরীকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর