,

কলেজ ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটেদের কাণ্ড!

news-image

সাতক্ষীরায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জান্নাতুল মাওয়া (১৬) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রীকে লজ্জাজনক ভাবে মারপিট করেছে তিন বখাটে। রোববার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের মুনজিতপুর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ্ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কলেজ ছাত্রী জান্নাতুল মাওয়া শহরের মুনজিতপুর এলাকার রবিউল ইসলামের মেয়ে ও সাতক্ষীরা মহিলা কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী।

ভুক্তভোগী কলেজ ছাত্রী জানায়, বখাটে শফিকুল ইসলাম তাদের প্রতিবেশী। দীর্ঘদিন যাবৎ কলেজে যাওয়ার সময়ে রাস্তা অবরোধ করে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় রেগে ছিল। আজ তার আরও তিন বন্ধুকে সাথে নিয়ে কলেজের পাশে ওত পেতে ছিল। কলেজে ছুটির পর বের হলে, অন্য দিনের মত একই ভাবে নানা ধরনের আপত্তিকর কথা বলতে থাকে ও প্রেমের প্রস্তাব মেনে নিতে বলে। আমি রাস্তার অন্য পাশ দিয়ে চলে যেতে চেষ্টা করলে আমাকে ওরা তিনজন চড়, থাপ্পড়সহ মারপিট করে। বিষয়টি স্থানীয় জনগণের নজরে আসলেই তারা দ্রুত পালিয়ে চলে যায়।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত বখাটেদের পরিবারের দাবি, পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো না। এক কথায় কোন যোগাযোগ নেই।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা শুনেই ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। কলেজ ছাত্রীর কাছ থেকে বিষয়টি জানা হয়েছে। ওই তিন বখাটের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বাড়িতে যেয়ে কাউকে পাওয়া যায়নি। সবাই বর্তমানে পলাতক রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর