,

‘বিষয়টি নিয়ে ভারত সরকার এক ধরনের রাজনীতি করছে’

news-image

ভারতে অবৈধ বাংলাদেশি থাকার বিষয়টি সত্য নয়। বিষয়টি নিয়ে ভারত সরকার এক ধরনের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের আসামে নাগরিকত্ব তালিকা প্রণয়ন এবং সেখানে অবৈধ বাংলাদেশি থাকার বিষয়ে দেশটির সরকারের অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা বোধহয় ভারতের পলিটিক্স। এটা তাদের নিজস্ব পলিটিক্স, তারা বলছে কিন্তু আমি মনে করি না আমার কোনো অবৈধ বাংলাদেশি সেখানে আশ্রয় নিয়েছে। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট মজবুত। তবে সেখানে গিয়ে কেন অবৈধ হবে?

এসময় তিনি আরো বলেন, কেউ যদি একথা বলে, তবে সেটা তাদের ব্যাপার। তবে বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলেছি প্রাইম মিনিস্টারের (নরেন্দ্র মোদির) সঙ্গে, তিনি বলেছেন, তাদেরকে ফেরত পাঠানো বা এমন কোনো চিন্তা তাদের নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নির্বাচন নির্বাচন কমিশন মুক্ত ও স্বাধীন একটি প্রতিষ্ঠান এবং তিনি আশাবাদী তারা একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন অনুষ্ঠান করবেন। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতি-অর্থনীতি সমাজ শিক্ষা সংস্কৃতি সহ জাতীয় আন্তর্জাতিক নানা বিষয় তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকট নিয়েও নানা কথা বলেন।
সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর