,

হাজার দর্শক মাতালেন অপু বিশ্বাস

news-image

‘হাজার দর্শকের মন মাতালেন অপু বিশ্বাস। নাচে গো সুন্দরী কমলা’ কণ্ঠশিল্পী মিলার গাওয়া এ গানটির সঙ্গে এক সময় পুরো দেশ নেচেছে। এবার এই গানের সুরে নাচলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা।

জমকালো আয়োজনে রোববার সন্ধ্যায় পর্দা উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ২০১৮ প্রতিযোগিতার। চলছে ফাইনাল রাউন্ডের আয়োজন। এ অনুষ্ঠানেই মিলার সুন্দরী কমলা গানের সঙ্গে নেচে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়ান অপু বিশ্বাস।

লাল নীল আলোয় ঘেরা মঞ্চে অপু ও তার দল চমকে দিয়ে যায় সবাইকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী জাগরণী গানে। ‘জাগো জাগো’ শিরোনামে গানটির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের ৩ নম্বর হলের মঞ্চে এ গানের সঙ্গে নাচে অংশ নাচ পরিবেশন করেন বছরের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেরা দশের প্রতিযোগীরা।

এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবী। গ্রান্ড ফাইনালের আইকন বিচারক হিসেবে থাকছেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদস এবং আনিসুল ইসলাম হিরু। তারাই ঘোষণা করবেন বিজয়ীর নাম।

এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রেজেন্ট করছে ডায়মন্ড ওয়ার্ল্ড। পাওয়ারড বাই স্পন্সর প্রেমস কালেকশন এবং কো পাওয়ার্ড বাই স্টেপ ফুটওয়্যার। ব্রডকাস্টিং পার্টনার এটিএন বাংলা, টিভি নিউজ পার্টনার একাত্তর টিভি, অনলাইন নিউজ পার্টনার জাগোনিউজ২৪.কম, এফএম পার্টনার জাগো এফএম ৯৪.৪ এবং হসপিটালিটি পার্টনার রয়্যাল প্যারাডাইস হোটেল।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হল থেকে অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করছে এটিএন বাংলা। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে আছেন ডিজে সনিকা ও আরজে নীরব।

প্রসঙ্গত, ফাইনালে চূড়ান্ত বিজয়ী ৭ ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস