,

তামিমের সুস্থ হতে লাগবে ৭ থেকে ৮ সপ্তাহ

news-image

কব্জির ইনজুরির চিকিৎসা করানোর জন্য লন্ডনের উপকণ্ঠে সাউদাম্পটনের উদ্দেশ্যে তামিম রওয়ানা হয়েছিলেন ২৭ সেম্পেটম্বর। যাওয়ার আগে জাগো নিউজের কাছে তামিম আশা প্রকাশ করেছিলেন, খুব বেশি সমস্যা না হলে ১ অক্টোবর দেশে ফিরে আসবো। কিন্তু তামিম ফিরলেন ১দিন আগে। অর্থ্যাৎ, আজ বিকেল ৫টায়।

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন তামিম। সেখানেই তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের ইনজুরির সর্বশেষ অবস্থার কথা জানান। তামিম জানান, অন্তত ৭ থেকে ৮ সপ্তাহ সময় লাগতে পারে তার পুরোপুরি সুস্থ হতে।

বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের তামিম বলেন, ‘ডাক্তাররা জানিয়েছে, আপাতত নতুন কোনো চিকিৎসা লাগবে না। তবে পুরোপুরি সুস্থ হতে সর্বোচ্চ ৭ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে। যদিও ডাক্তার জানিয়েছেন, ৫ সপ্তাহ পর তাকে দেখিয়ে আসতে। এরপরই হয়তো তিনি জানিয়ে দিবেন, জানাবে কত সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে।’

৭ থেকে ৮ সপ্তাহ মানেই হচ্ছে প্রায় দুই মাস। অর্থ্যাৎ, জিম্বাবুয়ে সিরিজ পুরোটাই মিস করতে যাচ্ছেন তামিম ইকবাল। যদিও জাতীয় দলের নির্বাচকরা আগেই আশা প্রকাশ করেছিলেন, সুস্থ হওয়ার পর হয়তো বা জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে তামিমকে। কিন্তু, তিনি নিজে যে তথ্য আজ জানালেন, তাতে মনে হচ্ছে, জিম্বাবুয়ে সিরিজের কোনো ম্যাচেই আর তাকে পাওয়া যাচ্ছে না। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে তার।

সদ্য সমাপ্ত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে শুরুতেই সুরঙ্গা লাকমালের বলে বাম হাতের কব্জিতে ব্যাথা পান তামিম ইকবাল। সঙ্গে সঙ্গেই তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাসপাতালে। তখনই স্ক্যান করে জানা যায়, তামিমের হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে। তবুও ওই ম্যাচের শেষ দিকে ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমে যান তামিম। যা রীতিমত বিস্ময় এবং এক বিরল উদাহরণ তৈরি করেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচের দু’দিন পরই দেশে ফিরে আসেন তামিম। তখনই জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে। শেষ পর্যন্ত লন্ডন গিয়ে ডাক্তার দেখিয়ে আসলেন দেশ সেরা এই ওপেনার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর