,

ছয় বছর পর ধর্ষকের সঙ্গে দেখা, তারপর যা হলো…

news-image

নিজের জীবনে ঘটে যাওয়া সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় তাকে। ভুলতে পারেন না জীবনে ঘটে যাওয়া ওই ভয়ঙ্কর ঘটনাটি। ধরা পড়েনি সেই ব্যক্তি এবং কোনো বিচারও হয়নি। তবে দীর্ঘ ছয় বছর পর ওই ব্যক্তির হঠাৎ দেখা পায় ভুক্তভোগী সেই মেয়েটি এবং তার সাহসীকতায় ধরা পড়ে অপরাধী।

২০০৭ সালের আগস্টে আটলান্টার একটি সাবওয়ে স্টেশন দিয়ে যাচ্ছিলেন ওই মেয়ে। তাকে ডেকে থামান তারই পরিচিত এক ব্যক্তি। লিফট দেওয়ার কথা বলে তুলে নেন গাড়িতে। কিন্তু হঠাৎই তিনি খেয়াল করেন, যে রাস্তায় যাবেন গাড়ি সেই রাস্তায় না গিয়ে একটি নির্জন পথে চলছে। পরিচিত ওই ব্যক্তিকে গাড়ি থামাতে বলেন কিন্তু গাড়ি থামিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বন্দুকের ভয় দেখিয়ে ধর্ষণ করে ওই ব্যক্তি।

অভিযুক্ত ব্যক্তি ওই মেয়েকে সেখানেই রেখে চলে যায়। কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসেন তিনি। কিন্তু পুলিশের কাছেও যেতে পারেননি। কারণ ওই ব্যক্তির নাম জানা ছিল না। তাকে আর খুঁজেও পাওয়া যায়নি। তবে আত্মীয় ও বন্ধুদের জানিয়ে ছিলেন তিনি।

ঘটনার দীর্ঘ ছয় বছর পর ২০১৩ সালের ১৩ অক্টোবর মার্টা স্টেশনে ফের ওই লোকটিকে দেখতে পান মেয়েটি। ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে ছিল ওই ব্যক্তি। লোকটিকে দেখেই চিনতে পারেন, মুহূর্তের জন্য ভয় পান। কিন্তু মনে শক্তি সঞ্চয় করে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে ছুটে আসে পুলিশ এবং তার অভিযোগের ভিত্তিতে লোকটিকে গ্রেফতার করা হয়।

মার্টা পুলিশে আটলান্টা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বেশ কয়েকজন মহিলাকে যৌন নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে অ্যান্টনিও হোয়াইট (৫৪) নামের ওই ব্যক্তিকে আটলান্টা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর