,

মুখ চেপে ধরে গলায় ওড়না পেঁচিয়ে অতঃপর…

news-image

গোপালগঞ্জের কাশিয়ানীতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খোকন মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার পোনা কাদিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত খোকন মোল্যা ওই গ্রামের আব্দুর ছাত্তার মোল্যার ছেলে।

ধর্ষণের শিকার ও শিশু পোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রতিবেশী খোকন মোল্লা উত্যক্ত করে আসছিল। শুক্রবার রাত ৯ টার দিকে খোকন মোল্যা পূর্ব পরিকল্পিতভাবে ওই ছাত্রীদের বাড়িতে প্রবেশ করে। এ সময় খোকন ওই ছাত্রীর মুখ চেপে ধরে এবং গলায় ওড়না পেঁচিয়ে জোরপূর্বক কোলজোড়া করে বাড়ির দক্ষিণপাশের বাঁশ বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রী চিৎকার দিলে তার মা এগিয়ে গেলে লম্পট খোকন মোল্যা পালিয়ে যায়।

ঘটনার পরদিন স্কুলছাত্রীর মা রুকসানা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে আসামি খোকন মোল্লাকে একই উপজেলার কুসুমদিয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এএসআই রতন বৈরাগী বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এরই মধ্যে অভিযুক্ত আসামিকে আমরা গ্রেফতার করেছি।

স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর