,

হাসপাতাল ছাড়লেন সাকিব

news-image

বাঁহাতের কনিষ্ঠার ইনজুরিতে এশিয়া কাপ শেষ না করেই দেশে ফিরতে হয় সাকিব আল হাসানকে। দেশে ফিরে আঙুলের অবস্থার অবনতির কারণে জরুরি ভিত্তিতে গত বৃহস্পতিবার রাজধানী অ্যাপোলো হসপিটালে ভর্তি হন সাকিব। সেখানে যথাযথ চিকিৎসা শেষ করে রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বৃহস্পতিবার সাকিব হাসপাতালে আসার পরে ডাক্তার তাকে দেখে তো ‘থ’! তাদের অবাক বিস্ময়, ‘একি অবস্থা আপনার? এমন অবস্থা নিয়ে খেললেন কি করে? আঙুল যে ফুলে ঢোল হয়ে গেছে। পানি আর পুঁজ গেছে জমে। আগে এই জমে থাকা পানি ও পুঁজ সরাতে হবে, তারপর অন্য কথা। এরপর উন্নত চিকিৎসা।’

যেই কথা সেই কাজ। তাৎক্ষণিকভাবে সাকিবের হাতের পুঁজ নিষ্কাশন করা হয় এবং দেয়া হয় স্কিনের কালচারাল ও সেনসিটিভিটি টেস্ট। সেসব শেষ করে এবং প্রাথমিকভাবে অবস্থার উন্নতি ঘটায় রোববারই সাকিবকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আনুষ্ঠানিক সংবাদ বিবৃতিতে এ খবর জানিয়েছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা লিখেছে, ‘বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান বাম হাতের কনিষ্ঠ আঙুলে ফোলা ও তীব্র যন্ত্রণা নিয়ে গত ২৭শে সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতাল ঢাকায় আসে। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে এবং বিসিবির সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত নেই।

হাসপাতালে আসার দুই ঘণ্টার মধ্যে চিকিৎসা সম্পন্ন হয় এবং ৫০-৬০ মিলি. পুঁজ বের করা হয়। তারপর সংক্রমণ সম্পর্কিত জটিলতা নিরসনের জন্য কালচারাল ও সেনসিটিভিটি টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়। রিপোর্টে জানা যায় সিউডেমোনাস জাতীয় ব্যাকটেরিয়ার কারণে ইনফেকশনটি হয়েছিল। আমাদের অপারেশনটি সাকসেসফুল হয়েছিল এবং উনি দ্রুত আরোগ্য লাভ করে আজ ৩০শে সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর