,

প্রেম করে বিয়ে, লাশ হলেন লামিয়া

news-image

লক্ষ্মীপুরের সদর উপজেলায় যৌতুকের দাবিতে লামিয়া আক্তার ঐশী (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

রোববার সকালে উপজেলার বশিকপুর ইউনিয়নের শেরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার রাতে কোনো এক সময় তার মৃত্যু হয়। নিহত ঐশী জেলার রায়পুর উপজেলার মধ্য কাঞ্চনপুর এলাকার গ্রামের মো. হাছানের মেয়ে।

পুলিশ জানায়, সদর উপজেলার হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামে নানার বাড়িতে থেকে ঐশী পড়ালেখা করতো। এসময় একই উপজেলার শেরপুর গ্রামের আরিফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় এক বছর হলো তাদের বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই ঐশীকে তার স্বামী আরিফ ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দেয় এবং শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করে। এনিয়ে গত শনিবার রাতে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে। প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার জন্য রাতেই ঐশীর মাকে ফোন করে বলা হয় তার মেয়ে অসুস্থ। পরে তিনি সেখানে গিয়ে দেখেন বাড়িতে ঐশীর মরদেহ রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর