,

কেন্দ্রীয় বিএনপির নেতা ইঞ্জিনিয়ার শ্যামল কারাগারে

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি খালেদ হোসেন মাহবুবকে শ্যামল একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মাসুদ পারভেজ তা না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূএ জানা যায়, , গত ২০১৫ সালে ৬  জানুয়ারি সদর থানায় দায়ের হওয়া পুলিশের উপর হামলা ও বিস্ফোরক মামলায় অস্থায়ী জামিনে থাকা বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুবের রোববার আদালতে হাজিরার দিন নির্ধারণ ছিল। তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
তিনি আরও বলেন, আজকে মামলার বাদীসহ ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। পরে ১৫/২০ দিন আগে নেয়া খালেদ হোসেন মাহবুবেরর অস্থায়ী জামিন বাতিল করেন বিচারক। জেলা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিজ্ঞ আদালতে জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন,শ্যামলকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এর আগে তিনি ২০১১ সালের উপ-নির্বাচনে এ আসন থেকে অংশ নিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে