,

নিজের জীবন দিয়ে শতাধিক লোকের প্রাণ বাঁচালেন এই তরুণ!

news-image

নিজের জীবনের বিনিময়ে শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণ। তার নাম অ্যান্থোনিয়াস গুনাওয়ান আগং। বয়স মাত্র ২১ বছর। কাজ করতেন বিমানবন্দরে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে।

ইন্দোনেশিয়ায় শুক্রবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পের পর সুনামির সৃষ্টি হয়।

এ ভূমিকম্পে অন্য সহকর্মীরা যখন আতঙ্কে পালিয়ে যাচ্ছিলেন তখন একটি বিমানের নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করেন অ্যান্থোনিয়াস। এতে প্রাণে বেঁচে যায় ওই বিমানের যাত্রী ও ক্রুসহ শতাধিক আরোহী। তবে নিজেকে বাঁচাতে পারেননি তিনি।

ভূমিকম্পে বিমানবন্দরটির রানওয়েতে গভীর ফাটলের সৃষ্টি হয়। সে সময় শতাধিক যাত্রীসহ বাটিক এয়ারের একটি ফ্লাইট-৬৩২১ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। আচমকা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় পালু শহরের বিমানবন্দরে কাজ করছিলেন আগং।

সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর