,

ভাবির সঙ্গে প্রেম করে খুন হলেন ইসমাইল

news-image

কক্সবাজারের টেকনাফে ভাবির সঙ্গে পরকীয়ার জের ধরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত মোহাম্মদ ইসমাইল (২৮) টেকনাফ ইউনিয়নের জালিয়াপাড়ার মৃত নজির আহমদের ছেলে। তারা দুই ভাই প্রবাস ফেরত।

পুলিশ জানায়, ইসমাইলকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে তার বড় ভাই ফরিদ আহমদ। এ সময় তার হাতের কব্জিও কেটে রেখে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ফরিদ। খবর পেয়ে টেকনাফ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাবি ও ফরিদের স্ত্রী নুর আয়েশাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ফরিদ সৌদি আরব আর ইসমাইল মালয়েশিয়া প্রবাসী ছিলেন। বড় ভাই প্রবাস থাকাকালীন ভাবির সঙ্গে ইসমাইলের অনৈতিক সর্ম্পক ছিল বলে সন্দেহ করতেন ফরিদ। এরই জের ধরে হয়তো খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তাই জিজ্ঞাসাবাদের জন্য ফরিদের স্ত্রী নুর আয়েশাকে থানায় নিয়ে আসা হয়েছে।

অপর একটি সূত্র জানিয়েছে, ফরিদ ও ইসমাইলের মাঝে সবচেয়ে মধুর সম্পর্ক ছিল। সম্প্রতি টেকনাফ ইউনিয়নের নতুন পল্লান পাড়ার কবির মাঝির মেয়ে মোবারেকা বেগমের সঙ্গে ইসমাইলের কাবিন হয়। আগামী শীতে মোবারেকাকে ঘরে তোলার কথা ছিল।

ইসমাইলের স্ত্রী মোবারেকা বেগম জানান, ইসমাইল তার সমস্ত আয় বড়ভাই ফরিদকে দিয়েছিল। বিয়ে উপলক্ষে ফরিদের কাছে স্বর্ণ ও অন্যান্য খরচের জন্য টাকা চায় ইসমাইল। এ নিয়ে দু’ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। গত কয়েক দিন ধরে এ নিয়ে মনোমালিন্য চলছিল। টাকা দেয়া থেকে নিস্তার পেতে খুনের ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর