,

রেগে গিয়ে এ কী করলেন দেব

news-image

বিনোদন ডেস্ক: সাদা জামা পরিহিত এক যুবক। মুখটা স্পষ্ট নয়। কথা বলছিলেন ভারতের বাংলা সিনেমার সুপারস্টার দেবের সঙ্গে। কথা বলার একপর্যায়ে ওই যুবককে লক্ষ্য করে দেব তেড়ে আসেন। তবে এই সুপারস্টার যুবকের কথাবার্তায় এতটাই রেগে যান যে, শেষমেশ তাকে কসে চড় বসিয়ে দেন।

নায়িকা পূজা এসময় তার পাশে ছিলেন। তিনি দেবকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ-সংক্রান্ত ভিডিও শনিবার থেকে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।শনিবার রাতে এ নিয়ে মুখ খোলেননি দেব বা তার টিমের কোনো সদস্য। বরং প্রশ্ন করলে তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। রোববার এ ঘটনার কারণ জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দেবের কয়েকজন ঘনিষ্টজনের রবাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, দেব বরাবরই প্রমোশনের ক্ষেত্রে অন্য রকমের ভাবনা ভাবেন। ইতোমধ্যে ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’-এ এসব দেখেছেন দর্শক। ‘হইচই আনলিমিটেড’ রিলিজ হবে ১২ অক্টোবর। এবারেও প্রমোশনের জন্য আলাদা কিছু ভেবেছেন দেব। এই ভিডিও তারই অংশ। গতকাল (শনিবার) একটা নির্দিষ্ট গ্রুপ এটা করেছে। এটা শুধুমাত্র টিজার, আসল ভিডিওটা এখনও বাকি।

দেবের ঘনিষ্টজনেরা আরও জানান, কেউই এটা নিয়ে কথা বলবে না ভেবেছিলেন। তবে ভিডিওটা ফেসবুকে এমনভাবে ভাইরাল হয় যে, তারা আসল কথাটা বলতে বাধ্য হন। ওই গ্রুপও ফেসবুকে ভিডিওটা শেয়ার করে আসল সত্যিটা বলে দিয়েছে।

অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি পূজার বক্স অফিসের লড়াইয়ের অন্যতম দাবিদার। চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়— ছবি হিট হওয়ার অনেক মসলাই রয়েছে। তবে দেবের প্রমোশন নিয়ে যে ইউনিক আইডিয়া, তাতে আরও কত পয়েন্ট যোগ হতে পারে তার রেজাল্ট জানা যাবে ১২ অক্টোবর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর