,

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামি : মৃতের সংখ্যা বেড়ে ৪২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২০ জনে দাঁড়িয়েছে। মৃতের এ সংখ্যা এক হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে উপদ্রুত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের তৎপরতা বিঘ্নিত হচ্ছে।

এই ভূমিকম্প ও সুনামির তাণ্ডবে আহত হয়েছে অর্ধসহস্রাধিক মানুষ। স্থানীয় হাসপাতালগুলো তাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে গত শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।সেখানে কম্পনের পর পালু শহরে আছড়ে পড়ে প্রলয়ঙ্করী সুনামির ঢেউ। সুউচ্চ ঢেউ লণ্ডভণ্ড করে দেয় উপকূলীয় এলাকা। সূত্র: সিএনএন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর