,

কৌতুহল বাড়াল ‘নায়ক’ এর ফার্স্ট লুক

news-image

বিনোদন ডেস্ক : প্রায় ১৫ বছর আগে নায়ক মান্না ও পূর্ণিমাকে নিয়ে ‘নায়ক’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। দীর্ঘদিন পর একই নামে আবারও ছবি নির্মাণ করেছেন পরিচালকদ্বয়। ছবিটি আগের নায়কের সিক্যুয়েল বলতে নারাজ পরিচালক।

নতুন গল্প নিয়েই ‘নায়ক’ নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি ও নবাগতা অধরা খান। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ১২ অক্টোবর। এর আগে গতকাল শনিবার ফার্স্ট লুক প্রকাশিত হলো।

সিনেমাটির নির্মাতা বলেন, সিনেমাটির কাজ খুব যত্ন নিয়ে শেষ করেছি। এতে বাপ্পির বিপরীতে অধরা খুব ভালো অভিনয় করেছে। আশা করছি দর্শক এই জুটিকে ভালোভাবে নিবেন।

ইতোমধ্যে ‘নায়ক’ এর ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাপ্পি ও অধরার প্রথম লুক কৌতুহলি করে তুলেছে ভক্তদের- এমনটাই মন্তব্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের। বিভিন্ন চলচ্চিত্রগ্রুপে ছবিটির পোস্টার পোস্ট করে ভক্তরা নিজেদের অভিমত দিয়েছেন। মন্তব্য থেকে অবশ্য এমনটাই ধারণা পাওয়া গেল। ইতোমধ্যে চলচ্চিত্র নায়ক সাইমন সাদিক পোস্টারের প্রশংসা করে অভিমত দিয়েছেন।

ফার্স্টলুকে বাপ্পি সানগ্লাস চোখে তাকিয়ে আছেন সামনে, আর বাপ্পির দিকে অধরা। আর দুজনের তাকানোর মধ্যে যে অভিব্যাক্তি প্রকাশ পেয়েছে সেটা অ্যাকশনের। দুইজনের লুক, পোশাক, আর পোস্টারে দুজনের অপ্রকাশিত ভাষাই হয়তো কৌতুহলের কারণ।

এই ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে। এর আগে এই সিনেমার ‘এলোমেলো’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়।

২০ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ছবিটি। পরে গত রবিবার ছবিটি সেন্সরে প্রদর্শিত হয়। সেন্সর বোর্ড সদস্যদের কাছে ছবিটি ভূয়সী প্রংসিত হয়ে আজ আনকাট সেন্সর পেয়েছে। ছবিটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। এতে অধরার বড় বোনের চরিত্রে দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর