,

ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’!

news-image

ডেস্ক রিপোর্ট।। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) দেয়া তথ্য অনুযায়ী, এ মুহূর্তে ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম অলিভার। ২০১৩ সাল থেকে শুরু করে পরের টানা চার বছর ধরে সবচেয়ে বেশি রাখা নামের শীর্ষে রয়েছে এ নামটি। কিন্তু যদি মুহাম্মদ নামের বানানের বিষয়টি বিবেচনা করা হতো তাহলে এই পরিসংখ্যান সহজে বদলে যেত। মুহাম্মদ নামই হতো নামের তালিকায় সবচেয় শীর্ষে।

২০১৭ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সে বছর ইংল্যান্ডে জন্ম নেয়া শিশুদের নামের তালিকার শীর্ষে ছিল অলিভার। ৬২৯৫ জনের নাম রাখা হয় অলিভার।

নামের তালিকার ১০ নম্বরে রয়েছে মুহাম্মদ। ৩৬৯১টি শিশুর নাম রাখা হয় মুহাম্মদ। কিন্তু ইংরেজিতে মুহাম্মদ নামের বানান করা হয়েছে ১৪ রকম ভাবে, মুহাম্মদ, মহম্মদ, মোহামেদ, মোহাম্মদ, মোহাম্মদ ইত্যাদি ইত্যাদি। ফলে সরকারি তালিকায় ভিন্ন ভিন্ন নাম হিসাবে বিবেচিত হয়েছে।

হিসাব করে দেখা গেছে একভাবে যদি এই নামের বানানটি লেখা হতো তাহলে মুহাম্মদ নাম রাখা শিশুর সংখ্যা হতো ৭,৩০৭। অর্থাৎ অলিভারের চাইতে এক হাজারেরও বেশি শিশুর নাম হতো মুহাম্মদ। মুহাম্মদ হতো ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর