,

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি

news-image

স্পোর্টস ডেস্ক।। এশিয়া কাপ শেষ। মাত্র কয়েক দিনের বিরতি পাচ্ছেন মাশরাফিরা। এর পর ফের ক্রিকেটযুদ্ধে নেমে পড়তে হবে। আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। অক্টোবর-নভেম্বরে অতিথিদের বিপক্ষে ৩ ওয়ানডে ও ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।

আসছে ২১ অক্টোবর ঢাকায় হবে প্রথম ওয়ানডে। এরপর বন্দরনগরী চট্টগ্রামে চলে যাবে দুই দল। সেখানে ২৪ ও ২৬ অক্টোবর ওয়ানডে সিরিজের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে তারা।

সীমিত ওভারের সিরিজ শেষে ‘চায়ের দেশ’ সিলেট যাবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আসছে ৩ নভেম্বর সেখানে শুরু হবে প্রথম টেস্ট।

এই ম্যাচ শেষ করে ঢাকায় ফিরবে উভয় দল। ১১ নভেম্বর রাজধানীতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রতিটি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। আর টেস্ট খেলা প্রতিদিন শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির