,

আমার যে জান বেরিয়ে যায়, তা কি সে দেখে?

news-image

ডায়াবেটিসের কারণে খাবারের ওপর নিয়ন্ত্রণ রাখছেন আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। কিন্তু বোনের আপ্যায়নে ওজন বেড়ে যাচ্ছে তার। বোনের আপ্যায়নে প্রতিবার ১০ থেকে ২০ পাউন্ড ওজন বেড়ে যায় বলে জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম ফেসবুকে তসলিমা নাসরিন নিজের অ্যাকাউন্টে লিখেছেন, আমার বোন আপ্যায়নের বেলায় একেবারেই প্রাচীনপন্থী। আমার মায়ের মতো। ওর কাছে থাকলে দুই সপ্তাহে ১০ পাউন্ড ওজন বাড়ে আমার। এক মাসে ২০ পাউন্ড।

তিনি বলেন, কোনো এককালে মিষ্টি পছন্দ করতাম বলে আমাকে প্রতিদিন ১০টা করে মিষ্টি খাওয়াবে। কবে একদিন দেখেছে একটি তেলেভাজা পছন্দ করে খেয়েছি। ব্যস, সারা দিন রান্নাঘরে আমার জন্য এটা ভাজছে, ওটা ভাজছে।

তসলিমা লেখেন, একদিন চিপসে একটা কামড় দিয়েছি, অমনি ১০ প্যাকেট চিপস কিনে আমার পাশে সাজিয়ে রেখেছে।

তিনি বলেন, কত বলি আমার ডায়বেটিস, কে শোনে কার কথা। আমার মাও নানার ডায়াবেটিস জেনেও নানাকে মিষ্টি খাওয়াত। এই যে আমার বোন প্রতিবারই ১০ পাউন্ড, ২০ পাউন্ড বাড়িয়ে দেয় আমার ওজন, এসব কমাতে আমার যে জান বেরিয়ে যায়, তা কি সে দেখে?

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর