,

মিরাজ গড়লেন নতুন রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক।। খেলায় অনেক ধরনের রেকর্ড হয়ে থাকে। বিশেষ করে ব্যক্তিগত অনেক রেকর্ড গড়েন অনেক। এবার এশিয়া কাপে নতুন এক রেকর্ড গড়লেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে অসাধারণ কিছু করতে পারেননি এই খেলোয়াড়। কিন্তু বাংলাদেশের পক্ষে একটি নতুন রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডেতে ব্যাটিং ও বোলিংয়ের সূচনাকারী প্রথম বাংলাদেশি হলেন মিরাজ।

লিটন দাসের সঙ্গে ব্যাটিংয়ের সূচনা করতে নামার পর বোলিংয়েও প্রথম ওভারটি করেন এ অফস্পিনার। বাংলাদেশের কোনো ক্রিকেটার এই প্রথম এমন শুরু করলেও বিশ্ব ক্রিকেটে কিন্তু এমন নজির রয়েছে অনেক অনেক। এমনকি বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে পর্যন্ত দুটি ওয়ানডেতে ব্যাটিং-বোলিং শুরু করেছেন।

সবচেয়ে বেশি এমন করেছেন ভারতের মনোজ প্রভাকর ও জিম্বাবুয়ের নেইল জনসন। তারা দুজনেই ছিলেন পেসার। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও শ্রীলংকার তিলেকারত্নে দিলশানও অনেক ম্যাচ ব্যাট-বলে শুরু করেছেন। তারা দুজনেই স্পিনার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর