,

চার সুন্দরীর নাচে সুন্দরীদের গ্রান্ড ফিনালে শুরু আজ

news-image

বিনোদন প্রতিবেদক : মঞ্চ প্রস্তুত। চলছে ক্ষণ গণনা। রাত পোহালেই দিন শুরু। রোববার দিন শেষ সন্ধ্যায় পর্দা উঠবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ প্রতিযোগিতার। নানা আয়োজনের মধ্য দিয়ে ঘোষিত হবে আসরের সেরা সুন্দরীর নাম।

সেই আয়োজনের শুরু হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী জাগরণী গানে। ‘জাগো জাগো’ শিরোনামে গানটিতে নাচে অংশ নেবেন গেল বছরের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার চার সুন্দরী।

তারা হলেন মিফতা, প্রিয়াংকা, মেহবুবা অনী ও সঞ্চিতা। চারজনই সেরা দশের তালিকায় ছিলেন। ইভান সোহাগের কোরিওগ্রাফিতে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সুন্দরী বাছাইয়ের মঞ্চে নাচ নিয়ে হাজির হবেন তারা।

এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবী। গ্রান্ড ফাইনালের আইকন বিচারক হিসেবে থাকছেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদস এবং আনিসুল ইসলাম হিরু। তারাই ঘোষণা করবেন বিজয়ীর নাম।

এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রেজেন্ট করছে ডায়মন্ড ওয়ার্ল্ড। পাওয়ারড বাই স্পন্সর প্রেমস কালেকশন এবং কো পাওয়ার্ড বাই স্টেপ ফুটওয়্যার। ব্রডকাস্টিং পার্টনার এটিএন বাংলা, টিভি নিউজ পার্টনার একাত্তর টিভি, অনলাইন নিউজ পার্টনার জাগোনিউজ২৪.কম, এফএম পার্টনার জাগো এফএম ৯৪.৪ এবং হসপিটালিটি পার্টনার রয়্যাল প্যারাডাইস হোটেল।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’র রাজদর্শন হল থেকে অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করবে এটিএন বাংলা। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে আছেন ডিজে সনিকা ও আরজে নীরব।

প্রসঙ্গত, ফাইনালে চূড়ান্ত বিজয়ী ৭ ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর