,

জরুরি ভিত্তিতে জাতিসংঘ সংস্কারের দাবি ভারতের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জরুরি ভিত্তিতে জাতিসংঘ সংস্কারের দাবি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় তিনি এই আহ্বান জানান বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’।

ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি এবং সীমান্তে সন্ত্রাসবাদের স্থায়িত্ব নিয়ে কথা বলতে গিয়ে এই আন্তর্জাতিক সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

সুষমা স্বরাজ বলেন, জাতিসংঘের মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা আমাদের স্বীকার করতেই হবে। আর এটি নিশ্চয় কসমেটিক হতে পারে না। সমসাময়িক বাস্তবতার জন্য সম্পূর্ণ উপযুক্ত করেই এটি করতে হবে।

তিনি বলেন, মৌলিক সংস্কারের অভাবে জাতিসংঘ তার তাৎপর্য হারিয়ে ফেলছে। তাই এটা শুরু করতে হবে আজই, আগামীকাল করলে অনেক দেরি হয়ে যাবে। এখনই যদি কোনও পদক্ষেপ না নেয়া হয়, তবে জোটবদ্ধতা ধসে পড়বে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে আমরা বলতে পারি না যে এটা আমি ও আমার। জাতিসংঘের মূলনীতিগুলো একটি পরিবারের মতো হওয়া উচিত। লেনদেন নয়, ভালোবাসা দিয়ে একটি পরিবার গঠিত হয়।

তিনি আরও বলেন, পরিবারে লোভ নয়, বিবেচনার পরিচর্যা হয়। পরিবার ঐক্যে বিশ্বাস করে, ঈর্ষায় নয়। লোভ দ্বন্দ্বের জন্ম দেয় আর বিবেচনা নিয়ে যায় সমাধানের পথে। এই কারণেই জাতিসংঘকে অবশ্যই পরিবারের মূলনীতি ভিত্তিক হতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর