,

মুখ খুলেছেন গ্যালারির সেই ‘রহস্যময়ী’

news-image

স্পোর্টস ডেস্ক : রিজলা রেহান। এশিয়া কাপ দেখেছেন অথচ তার ছবি চোখে পড়েনি এমন ক্রিকেটভক্ত এখন খুঁজে পাওয়া মুশকিল।

পাকিস্তানের মেয়ে রিজলার ছবি বারবার দেখা যাচ্ছিল এশিয়া কাপ চলাকালীন। শেষমেশ তার পরিচয় জানা গিয়েছিল। এবার তিনি কথাও বললেন সংবাদমাধ্যমের সঙ্গে।

গোটা এশিয়া কাপজুড়ে তাকে দেখা গিয়েছে গ্যালারিতে। ভারত-পাকিস্তান ম্যাচ থেকে তার ছবি ভাইরাল হয়। এখনো তার ছবি সামাজিক ভাইরাল।

রিজলা রেহানের আদি বাড়ি পাকিস্তানের করাচিতে। কর্মসূত্রে তিনি আপাতত দুবাইতে থাকেন।

তিনি বলেন, কখনো স্বপ্নেও ভাবিনি, আমি এভাবে রাতারাতি খ্যাত হয়ে যাব। তবে আমি অসাধারণ কেউ নই। আমি একজন সাধারণ পাকিস্তানি মেয়ে।

রিজলার ভাষায়, ম্যাচের সময় কেউ আমার ছবি তুলেছে। এটা আমি ঘুণাক্ষরেও জানতে পারিনি। পরে এক বন্ধু হোয়াটসঅ্যাপে পাঠাল আমার সেই ছবি। তার নিচে ক্যাপশন লেখা- ভারত ম্যাচ জিতেছে, এক পাকিস্তানি হৃদয়! আমি প্রথমে ভাবলাম, সেই বন্ধু ঠাট্টা করছে!

‘পরদিন আমি আমার স্বামীকে ফোন করে বললাম কথাটা। ও বলল, হঠাৎ আসা এই খ্যাতি উপভোগ কর। কারণ এটা বেশিক্ষণ থাকবে না। তারপর আরেকজন বন্ধু আমাকে ফোন করে বলল, একটা জনপ্রিয় রেডিও স্টেশনের লোকজন আমার খোঁজ করছে। ওরা আমার ইন্টারভিউ নিতে চায়।

তিনি বলেন, কোনো একদিন ভারতে যাব। এটা আমার ইচ্ছা। ওই দেশ থেকে এত ভালোবাসা পেলাম। আমি ভারতীয় সিনেমার মস্ত বড় ফ্যান। বিগ বস, শাহরুখ খান, সলমান খান আর শাড়ির ভক্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর