,

আমি নৌকার মানুষ: শাকিল খান

news-image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্র নায়ক শাকিল খান শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

অনুষ্ঠানে শাকিল খান সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘ফিল্মে আমি আপনাদের ভালোবাসার মানুষ ছিলাম। কিন্তু রাজনৈতিকভাবে আমি কতটুকু আপনাদের ভালবাসার মানুষ হতে পেরেছি তা জানি না। সেই স্থান করে দিবেন এই আশা নিয়েই আপনাদের কাছে এসেছি। সামনে একটি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এটাই আপনাদের কাছে আমার আশা।’

নিজেকে আ’লীগের একজন কর্মী দাবি করে শাকিল খান বলেন, ‘অনেকে নেতা হতে আসে, আমি নেতা হতে আসি নি। আমি আপনাদের ভাই। আমি ছোটবেলা থেকে একটিই দল করে এসেছি- তা হল আওয়ামী লীগ। আমি নৌকার মানুষ। এর বাইরে অন্য কোনো দল করি নাই’।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই আপনারা কাজ করবেন। কারণ উন্নয়নের জন্য সারাজীবন নৌকার দরকার।’

মনোনায়নের বিষয়ে শাকিল বলেন ‘আমি তার (শেখ হাসিনা) কাছে মনোনায়ন চাইব। তিনি যাকে চাইবেন তাকেই দিবেন। তবে আমি আশাবাদী। উনি আমাকে কথা দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি কাজ করে যাও; আমি তার কথায় কাজ করে যাচ্ছি। এখন যদি অন্য কাউকে তিনি মনোনায়ন দেন তাহলে আমি তার পক্ষে কাজ করব। কারণ তিনিওতো নৌকার মানুষ।’

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শাকিল খানের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এরপর তিনি মোটর সাইকেল বহর নিয়ে মোংলার বিভিন্ন এলাকায় প্রচারণা ও জনসংযোগ চালান। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘অবুঝ বউ’ সিনেমাতে শেষবার তাকে বড় পর্দায় দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর