,

স্বামী-সন্তান দরকার নাই, আমি আমার প্রেমিকে চাই

news-image

গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামে বিয়ের দাবিতে ২০ বছর বয়সী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন ৩৫ বছর বয়সী এক নারী।

স্বামী-সন্তান রেখে গত বুধবার বিকেল থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করলে প্রেমিক পালিয়ে যায়। তিনদিন ধরে ওই নারী অনশন করলেও এ বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে পুলিশ।

অনশনে বসা জোসনা আকতার শৈলাট গ্রামের শ্যামল মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জোসনার সঙ্গে একই এলাকার ফারুক মন্ডলের ছেলে আরিফুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলে আসছে।

অনশনকারী নারী ও প্রেমিকের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন জোসনা। আরিফুল ইসলামের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক জানিয়ে বিয়ের দাবি জানান তিনি। জোসনার অনশনের খবর পেয়ে প্রেমিক আরিফুল পালিয়ে যান।

এদিকে, জোসনার সংসারে স্বামী-সন্তান থাকায় এবং উভয়ের বয়সের কথা বিবেচনা করে তাকে বুঝিয়ে বাড়িতে পাঠানোর চেষ্টা করছেন স্থানীয়রা। কিন্তু বিয়ের দাবিতে অনড় জোসনা।

জোসনা আকতার বলেন, দেড় বছর ধরে আরিফুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে আরিফুল। স্বামী ও দুই কন্যাসন্তান রেখে প্রেমিক আরিফুলকে বিয়ের জন্যই আমি ঘর ছেড়েছি। আরিফুল আমাকে বিয়ে না করলে তার বাড়ি ছেড়ে যাব না। আমার স্বামী-সন্তান দরকার নেই, আমি শুধু আরিফুলকে চাই।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম বাচ্চু বলেন, খবর পেয়ে আমি ওই বাড়ি যাই। ওই নারীকে অনেক বুঝিয়েছি। দুইজনের বয়স ও স্বামী-সন্তানের কথা বিবেচনা করে জোসনাকে তার বাড়ি যেতে বলেছি। কিন্তু কোনোভাবেই জোসনা রাজি হচ্ছে না। বিয়ের দাবিতে অনড় জোসনা।

এ বিষয়ে জানতে চাইলে মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ বিষয়টি পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর