,

লিটনের বিতর্কিত আউট নিয়ে এবার যা বললেন ওবায়দুল কাদের

news-image

এশিয়া কাপের ফাইনালে বিতর্কিত সিদ্ধান্তে ভারতের কাছে হেরে সবার মন খারাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে সবার মন খারাপ। কারণ বিতর্কিত সিদ্ধান্তে আমরা ক্রিকেটে হেরে গেলাম। কিন্তু আমরা হারিনি, আমরা হারব না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের টাইগাররা চোট খেয়েছে, কিন্তু এশিয়া কাপের শেষ মুহূর্ত পর্যন্ত কয়েকবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াই করেছে। শেষ বল পর্যন্ত ঘাম ঝরানো বিজয় ভারতকে দেখতে হয়েছে।’

এশিয়া কাপের ফাইনালের মঞ্চে ব্যাটিংয়ে আলো ছড়ালেন। ভারতীয় বোলারদের হতাশ করেন লিটন। মিডল অর্ডারে বাংলাদেশ টপাটপ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। চাপের মধ্যেও সাবলীল ব্যাটিং করে যাচ্ছিলেন এই ওপেনার। কিন্তু কুলদীপ যাদবের বলে ‘বিতর্কিত’ স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে ক্যারিয়ার সেরা ১২১ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন। তার ইনিংসটি ১২টি চার ও ২টি দর্শনীয় ছক্কার মারে সাজানো।

২২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে জয় তুল নেয় ভারত। তবে স্বস্তিতে জয় তুলে নিতে পারেনি তারা। ইনিংসের শেষ বল পর্যন্ত লড়তে হয়েছে তাদের।
সূত্র: দৈনিক আমাদেরসময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর