,

জনমতের কারণে পদ্মা সেতু শেখ হাসিনার নামে হচ্ছে: কাদের

news-image

৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হওয়ার পর এর নাম জাতির জনকের স্ত্রী বেগম ফজিলাতুননেছা মুজিবের নামে করতে ক্ষমতাসীন আওয়ামী লীগেরই এক সংসদ সদস্য প্রস্তাব করেছিলেন। তার প্রস্তাব গ্রহণ করে সংসদীয় কমিটিও সেই সুপারিশ রেখেছিল সরকারকে।

পরে বিশ্ব ব্যাংকের সঙ্গে টানাপড়েনে অনিশ্চয়তা দেখা দিলেও তা কাটিয়ে নিজস্ব অর্থে সেতু নির্মাণ কাজে এগিয়ে যাওয়ার পর আওয়ামী লীগেরই আরেক সংসদ সদস্য সনজীদা খানম এটি শেখ হাসিনার নামে করার প্রস্তাব সংসদে রাখেন। তার ভাষায়, আন্তর্জাতিক চক্রান্তের মধ্যেও শেখ হাসিনা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বলে তার নামেই এই সেতু হোক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের মুন্সীগঞ্জে সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু শেখ হাসিনার নামে করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে।

তিনি বলেন, “বঙ্গবন্ধুকন্যা বারবার বলেছেন, পদ্মা নদীর নামে সেতুর নামকরণ হোক। কিন্তু সংসদ সদস্য এবং বাইরের জনমত হল, আমাদের প্রধানমন্ত্রীর নামেই এ সেতুর নাম রাখা হোক। তাই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জনমতের প্রতিফলন ঘটাতে চায়।”

জনমত প্রসঙ্গে কাদের বলেন, “বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন থেকে বহু চিঠিপত্র এসেছে। সবার অভিমত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ হোক। জনমতের চাপ প্রতিনিয়ত অনুভব করে ‘শেখ হাসিনা সেতু’ নাম রাখার বিষয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে।”

 শেখ হাসিনা নামকরণের ক্ষেত্রে তিনিও বিশ্ব ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিজস্ব অর্থে সেতু নির্মাণে সাহসী হওয়ার কথা বলেন।কাদের বলেন, “তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) একক সাহসের সোনালি ফসল পদ্মা সেতু আজ দৃশ্যমান।“স্বপ্নেও ভাবতে পারি না বিদেশি সাহায্য ছাড়াই এই সেতু নির্মাণ হচ্ছে। তাই ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছি শেখ হাসিনা সেতু।”মাওয়ার পর নদীর ওপারে জাজিরা প্রান্তে গিয়েও সাংবাদিকদের একই কথা বলেন তিনি।

আগামী বছর এই সেতু উদ্বোধন করার আশা রেখে মন্ত্রী বলেন, প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৫৯ শতাংশ। আর মূল সেতুর অগ্রগতি হয়েছে ৭০ শতাংশ।

আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী প্রকল্প এলাকায় এসে রেল সংযোগ প্রকল্পসহ পদ্মা সেতুকে কেন্দ্র করে নেওয়া বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন বরে জানান তিনি।মন্ত্রী এ সময় তার বক্তব্য হুবহু প্রচার করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।“আমার অনেক বক্তব্য সাংবাদিকরা কেটেছেঁটে প্রচার করায় জনমনে বিভ্রান্তি হয়।”

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদেরসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর