,

কোহলিও প্রশংসা করছেন মাশরাফিদের

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে বিশ্রাম পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু মনের দিক থেকে কতটুকু বিশ্রামে ছিলেন? আরব-আমিরাতে দল হাড্ডাহাড্ডি শিরোপা লড়াই করছে আর তিনি পড়ে আছেন দেশে! এভাবে বিশ্রাম হয়? মাঠের বাইরে থাকলেও কাল ফাইনালে নখ কামড়াতে হয়েছে তাঁকেও । বরং ২২২ রানের পুঁজি নিয়েও ম্যাচটা শেষ বল পর্যন্ত টেনেছে মাশরাফির দল। কোহলি এজন্য নিজের সবটুকু প্রশংসা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশকে।

কাল এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে ২২২ রান তুলেছিল বাংলাদেশ। তাড়া করতে নেমে হারতে হারতে জিতেছে রোহিত শর্মার দল। শেষ ওভারে দরকার ছিল ৬ রান। ম্যাচটা শেষ বল পর্যন্ত টেনে নিয়ে সহজ এ লক্ষ্যকেও কঠিন বানিয়ে ছেড়েছিলেন মাহমুদউল্লাহ। ভারত শেষ পর্যন্ত শিরোপা জিতলেও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন দেশটির সাবেক খেলোয়াড়েরাই। শেবাগ, লক্ষণ, কাইফরা ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ দলের লড়াইয়ের। ভারতীয় দলের নিয়মিত অধিনায়কও হাঁটলেন একই পথে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কোহলির টুইট, ‘গত রাতে দারুণ খেলে কঠিন ম্যাচটা জিতেছে ছেলেরা। এশিয়া কাপে সপ্তম শিরোপা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য বাংলাদেশকেও অভিনন্দন।’

এশিয়া কাপ অভিযান শেষে এখন ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষায় ভারতীয় দল। অক্টোবরের শুরুতে তাঁরা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই সিরিজ দিয়ে ভারতীয় দলে ফিরবেন কোহলি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর