,

হিন্দু প্রেমিকের বাড়িতে গরুর মাংস পাঠালেন প্রেমিকা, অতঃপর…

news-image

প্রাক্তন হিন্দু প্রেমিকের বাড়িতে গরুর মাংস পাঠিয়ে হেনস্থা করার অপরাধে এক নারীকে দু’বছরের সাজা দিয়েছে ব্রিটেনের একটি আদালত। দোষী সাব্যস্ত ওই নারী একজন শিখ বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছে এনডিটিভি।
আদালত সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর ধরে অমনদীপ মুধার নামে ওই নারী তার হিন্দু প্রেমিক ও তার পরিবারকে হেনস্থা করে আসছিলেন। নিয়মিত ফোনে হুমকি ও অশালীন আচরণ করারও অভিযোগ ওঠে অমনদীপের বিরুদ্ধে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছরের অমনদীপের সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক ভেঙে যায় ২০১২ সালে। সাংস্কৃতিক কিছু তফাত হওয়ার কারণেই দুজনের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। কিন্তু বিষয়টি খুব একটা সহজভাবে নিতে পারেনি অমনদীপ ও তার পরিবার। প্রাক্তন প্রেমিকের ওপর ধর্ষণের অভিযোগ আনেন তিনি। ধর্ষণের সাহায্য করার অভিযোগও আনা হয় প্রেমিকের মা -বোনের বিরুদ্ধে।
২০১৫ সালের পর অমনদীপ পুলিশকে দিয়ে ক্রমাগত ফোন করিয়ে তার প্রেমিককে ভয় দেখাতে শুরু করে। এছাড়া অমনদীপ তার বন্ধুর সঙ্গে মিলে ফেসবুক–ইনস্টাগ্রামে ওই ব্যক্তির বিরুদ্ধে আপত্তিজনক পোস্ট করতেন বলে জানা গেছে।
ওই ব্যক্তির বাড়িতে অমনদীপ ও তার বন্ধু মিলেই গরুর মাংস পার্সেল করে পাঠিয়েছে বলে প্রতিবেদনে আরও বলা হয়েছে। আর এতে ওই পরিবারের ধর্মীয় রীতিতে আঘাত লাগে।
এই ঘটনার জেরে ওই ব্যক্তির পরিবার অবশেষে পুলিশের দ্বারস্থ হন। এরপরই পুলিশ অমনদীপ ও তার বন্ধু সন্দীপ ডোগরাকে গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর